১. খেলার নিয়মাবলি
- প্রতিটি দলকে নির্ধারিত ম্যাচ শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে মাঠে উপস্থিত থাকতে হবে।
- প্রতিটি ম্যাচ ১০ ওভারে অনুষ্ঠিত হবে এবং প্রতি দলে ৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে।
- একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার বল করতে পারবে। যেমন: ৩+৩+২+২ = ১০ ওভার।
- কোনো বোলার একটানা ৩ ওভার বল করতে পারবে না।
- প্রতিটি ম্যাচ শুরুর আগে উভয় দলের অধিনায়কের উপস্থিতিতে টস অনুষ্ঠিত হবে। টসে বিজয়ী দল ব্যাটিং অথবা বোলিং করার সিদ্ধান্ত নিতে পারবে।
- বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো অনিবার্য কারণে খেলা বন্ধ হলে আয়োজক কমিটি পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
